মাধ্যমিকের রেজাল্টের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ | WBBSE
বি. মন্ডল, কলকাতা: পরীক্ষার্থীদের অধীর অপেক্ষার অবসান। মাধ্যমিকের ফল প্রকাশের তারিখ জানিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ।প্রথমে জানা গিয়েছিল, মে মাসেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। ১২ মে থেকে ২০ মে-র মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, ১২ মে-কে টার্গেট করেই এগোচ্ছে পর্ষদ। আর এই আবহেই গতকাল অর্থাৎ বুধবার, মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে একটি জল্পনা উঠেছিল ।
কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল?
সূত্রের খবর,আগামী ২ রা মে, শুক্রবার ফল প্রকাশ মাধ্যমিকের। ওইদিন সকালে ফল প্রকাশ করবে মাধ্যমিক বোর্ড(WBBSE)। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ফল প্রকাশের দিনই প্রথম ১০ তম স্থান পর্যন্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে বোর্ড। প্রায়
৭০ দিনের মাথায় ফল প্রকাশ করবে মাধ্যমিক বোর্ড। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এবং এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা।
পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে প্রশ্ন?
আসলে এই বছর ফলপ্রকাশ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে। কারণ আদালতের নির্দেশে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন কীভাবে সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, সঠিক সময়েই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে।
ছাত্রছাত্রীরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট – wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিক ফলাফল দেখতে পারবেন, ঘোষণা হওয়ার পর। কীভাবে ফলাফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা? ধাপে ধাপে জেনে নিন পদ্ধতি।
প্রথম ধাপ: WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইটে যান – wbbse.wb.gov.in
দ্বিতীয় ধাপ: হোমপেজে, WBBSE মাধ্যমিক ফলাফল ২০২৫ এর লিঙ্কে ক্লিক করুন.
তৃতীয় ধাপ: আপনার রোল নম্বর, জন্ম তারিখ প্রবেশ করুন.
চতুর্থ ধাপ: Submit বোতামে ক্লিক করুন এবং আপনার WBBSE দশম শ্রেণীর ফলাফল ২০২৫ স্ক্রিনে প্রদর্শিত হবে।
পঞ্চম ধাপ: নিজের প্রয়োজনে ফলাফলটি ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্ট
আউট নিন।
ধন্যবাদ,





0 Comments